সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঈদের আগেই ইমাম-খতিব ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে সরকার

 

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আসন্ন ঈদুল ফিতরের আগেই কয়েকটি এলাকায় প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম অঙ্গীকার ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ভাতা প্রদান করা। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এ কর্মসূচি চালু করবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সারাদেশে তা বিস্তৃত করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রেস সচিব সালেহ শিবলী জানান, আজ ছিল প্রধানমন্ত্রীর তৃতীয় কর্মদিবস। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে তিনি সংশ্লিষ্টদের বেশকিছু দিকনির্দেশনা দিয়েছেন।

সরকারের এই উদ্যোগ ধর্মীয় নেতাদের আর্থিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এনএনবাংলা/