সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫

 

কুষ্টিয়ায় সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই সিএনজিচালক জাকারিয়া সরকার (৪০), খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮) এবং আশরাফুলের স্ত্রী শিরিনা খাতুন (২০)।

জানা গেছে, নিহত আমেনা খাতুন ও কমেলা খাতুন রাজশাহী জেলার বাঘা থানার চকরাজাপুর এলাকায় মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি কুষ্টিয়ার খাজানগরে ফিরছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি শহরের ত্রিমোহনী এলাকা থেকে বাইপাস হয়ে খাজানগরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সিএনজির সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

গুরুতর আহত আরও দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে।

এনএনবাংলা/