দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক ইসমাইল হোসেন আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, ড. শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ১৯ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭–এর ২০ বিধি অনুযায়ী আসামির আয়-ব্যয়ের সঠিকতা যাচাই এবং তার মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কি না তা পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
এ কারণে ২০১৩-১৪ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত তার আয়কর নথি জব্দ করে পর্যালোচনার নির্দেশনা চাওয়া হয়, যা আদালত মঞ্জুর করেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ