সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

র‍্যাবের সাবেক ডিজি হারুন ও তার স্ত্রীর ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদ ও তার স্ত্রী ফাতেহা পারভীনের নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। অবরুদ্ধ হিসাবগুলোর মধ্যে রয়েছে পাঁচটি সঞ্চয়পত্র ও পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত এ নির্দেশ দিয়েছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, হারুন অর রশীদ ও ফাতেহা পারভীন লুনা দম্পতির নামে থাকা সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাবগুলোতে মোট ৭৩ লাখ ৫০ হাজার টাকা জমা রয়েছে। দুদকের উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন এসব হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে আরও বলা হয়, র‌্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদের বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে তার ও তার স্ত্রীর নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের তথ্য মিললেও সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি। এছাড়া এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা চলছে বলেও দুদকের আশঙ্কা।

এ অবস্থায় সম্পদ বেহাত হওয়ার ঝুঁকি এড়াতে এবং রাষ্ট্রের সম্ভাব্য ক্ষতি রোধে সংশ্লিষ্ট হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

এনএনবাংলা/পিএইচ