সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

স্পোর্টস ডিপ্লোম্যাসি নিয়ে শামা-আমিনুলের বৈঠক

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে তারা খেলাধুলাকে কাজে লাগিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করার পথ নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, “খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে স্পোর্টস ডিপ্লোম্যাসিকে কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়েছে।”

তিনি আরও বলেন, “ক্রীড়া বিনিময়, আন্তর্জাতিক অংশগ্রহণ এবং যৌথ উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী করার সম্ভাবনা রয়েছে। এই উদ্যোগ দেশের ক্রীড়া ও কূটনৈতিক অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।”

বৈঠকে উভয় মন্ত্রণালয় ক্রীড়া সংক্রান্ত নীতি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় করার দিকেও গুরুত্বারোপ করেন।

এনএনবাংলা/