সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঈদে ‘ইত্যাদি’তে দর্শকের সঙ্গে অভিনয় করলেন মোশাররফ করিম

 

প্রতিবারের মতো এবারের ঈদেও বর্ণিল আয়োজন সঙ্গে নিয়ে ফিরছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবার রোজার ঈদ উপলক্ষে নির্মিত বিশেষ পর্বে থাকছে দর্শকদের সঙ্গে সরাসরি অভিনয়ের চমক।

ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি এইবারের বিশেষ পর্বে অতিথি হিসেবে আমন্ত্রন জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। তিনি নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে তাৎক্ষণিক প্রস্তুতিতে তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। এর মাধ্যমে সামাজিক সচেতনতার বার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে।

সাধারণ পর্বে দর্শক নির্বাচন হয় প্রশ্নোত্তরের মাধ্যমে, কিন্তু ঈদের বিশেষ পর্বের জন্য বাছাই করা হয়েছে ব্যতিক্রমী কিছু উপকরণের মাধ্যমে। এই আয়োজন দর্শক ও অভিনেতার মধ্যে এক অনন্য বিনোদন এবং শিক্ষণীয় সংযোগ স্থাপন করেছে।

ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, এবং নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

এনএনবাংলা/