সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মেয়েদের বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে যা বললেন রুবাবা দৌলা

ফাইল ফটো

 

২০২৬ সালের এপ্রিল মাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী বিপিএল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সব আয়োজন চূড়ান্ত করতে ব্যস্ত।

নারী বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান রুবাবা দৌলা আজ মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতে তারা বিদেশি ক্রিকেটারদের আনার পরিকল্পনা করছে। এতে ভারতীয় ক্রিকেটারদেরও দেখা যেতে পারে।

রুবাবা বলেন, “আমরা সবাইকে নিতেই প্রস্তুত। নির্দিষ্ট কোনো দেশের ব্যাপার নেই। যারা আগ্রহ দেখাচ্ছে এবং দলগুলো তাদের নিতে চাচ্ছে, তারা আনতে পারবেন। দেখা যাক কী হয়। কিছু আন্তর্জাতিক ক্রিকেটার ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছেন। দল চূড়ান্ত হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করা হবে।”

পারিশ্রমিক ইস্যুতে ছেলেদের বিপিএল প্রায়ই নেতিবাচক সংবাদ শিরোনামে আসে। তবে রুবাবা দৌলা জানিয়েছেন, নারী বিপিএল সুষ্ঠুভাবে আয়োজন করা হবে। তিনি উল্লেখ করেছেন, ক্রিকেটারদের পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হবে—আইকন প্লেয়ারসহ এ, বি, সি, ডি গ্রেড। ড্রাফট সিস্টেমের মাধ্যমে হবে দল বাছাই, এবং পেমেন্ট নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা করা হয়েছে।

বিশ্ব ক্রিকেটের বড় ইভেন্ট নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর আগে এই বিপিএল বাংলাদেশের নারী দলের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ। রুবাবা দৌলা বলেন, “আমাদের মেয়েরা বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বকাপের আগে বিপিএল, এরপর ঘরের মাঠে সিরিজ এবং পরে ত্রিদেশীয় সিরিজ স্কটল্যান্ডে—সবই আমাদের পরিকল্পনার অংশ।”

২০২৬ নারী বিপিএলে তিনটি দল অংশগ্রহণ করবে। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান খেলোয়াররাও খেলবেন। এর আগে ছেলেদের বিপিএল ১২বার অনুষ্ঠিত হয়েছে। সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। চলতি বছরের ২৩ জানুয়ারি রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

এনএনবাংলা/