সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাজারীবাগে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, মূল অভিযুক্ত আটক

 

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) হত্যা মামলার মূল অভিযুক্ত সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কাঠালবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সিয়ামের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে কাঠালবাগান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র ও রক্তমাখা পোশাক জব্দ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে তাকে অস্ত্র হাতে দেখা যায় বলেও জানিয়েছে পুলিশ।

এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের পাশের একটি গলিতে বিন্তিকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিন্তি রায়েরবাজার হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এনএনবাংলা/পিএইচ