সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

নারিন্দায় এসি বিস্ফোরণে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ

প্রতীকী ছবি

 

পুরান ঢাকার নারিন্দা এলাকার মৈশুন্ডিতে একটি বাসায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের পর আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পুরান ঢাকার মৈশুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—মুক্তার বেপারী, তার স্ত্রী সেলিনা বেগম এবং ছেলে সেলিম বেপারী। তাদের বাসা মৈশুন্ডি এলাকাতেই।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এনএনবাংলা/