সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আফগান-পাক যুদ্ধ: আফগান সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত

 

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কয়েকটি শহরে আজ শুক্রবার ভোরে হামলা চালিয়েছে পাকিস্তান। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দেন।

শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে (বৃহস্পতিবার দিবাগত রাত) দেওয়া পোস্টে খাজা আসিফ লেখেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে এবং পূর্ণাঙ্গ কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল। তিনি আরও লেখেন, “আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ।”

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সকালে এক্সে দেওয়া পোস্টে বলেন, “আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ব্যাপক ও চূড়ান্ত।”

কাবুল-কান্দাহারে হামলা, হতাহতের পাল্টাপাল্টি দাবি

আফগানিস্তানের হামলার জবাবে শুক্রবার ভোরে কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় অতর্কিত হামলা চালায় পাকিস্তান বাহিনী। পাকিস্তানের দাবি, এতে আফগানিস্তানের অন্তত ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে।

তবে আফগানিস্তান এ দাবি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, পাকিস্তানের হামলায় উল্লেখযোগ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উল্টো আফগানিস্তান দাবি করেছে, তাদের পাল্টা হামলায় পাকিস্তানের অন্তত ৫৫ জন সেনা নিহত হয়েছে।

‘অপারেশন গজব-লিল হক’-এ আখুন্দজাদা নিহত

এদিকে আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট) সংস্থাটির তথ্যমতে, পাকিস্তান সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’ অভিযানে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩ মিনিটে এক্সে দেওয়া পোস্টে ওসিন্ট ইউরোপ জানায়, কাবুলে সদরদপ্তর লক্ষ্য করে পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় হিবাতুল্লাহ আখুন্দজাদাসহ কয়েকজন সিনিয়র তালেবান কমান্ডার নিহত হয়েছেন। তবে এ বিষয়ে তালেবান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়ে তালেবান সরকার একে ‘অমার্জনীয় অপরাধ’ হিসেবে অভিহিত করে। তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সাক্ষাৎকারে বলেন, এই হামলার জবাব সামরিক পদক্ষেপের মাধ্যমেই দেওয়া হবে।

এনএনবাংলা/