সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-সিলেট সড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

 

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বকেয়া বেতন পরিশোধ ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন শুরু করেন।

জানা গেছে, উপজেলার মইকুলি এলাকায় অবস্থিত বি ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামের একটি পোশাক কারখানায় বকেয়া বেতন ও ছাঁটাইকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়। এর জেরে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে প্রায় ১৮ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। দীর্ঘ সময় আটকা পড়ে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ শত শত দূরপাল্লার যানবাহন।

এ বিষয়ে জেলা শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা বলেন, ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

এনএনবাংলা/পিএইচ