সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০

 

ইরানের দক্ষিণাঞ্চলীয় হোরমোজগান প্রদেশ–এর মিনাব শহরে মেয়েদের একটি স্কুলে বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েল–এর বিরুদ্ধে। শনিবার চালানো ওই হামলায় অন্তত ৪০ শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ।

প্রথমদিকে পাঁচজনের মৃত্যুর খবর প্রকাশিত হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছায় বলে জানানো হয়। হামলার ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।

এদিন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান। ফার্স নিউজের তথ্য অনুযায়ী, জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত ছয়টি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত আল-উদেইদ বিমান ঘাঁটি (কাতার) লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটি–তেও আঘাত হানার কথা বলা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি–তে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন। একই সঙ্গে বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তরেও হামলার দাবি করেছে তেহরান।

অন্যদিকে, এএফপি জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদ–এ বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুরো অঞ্চলে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করছে।

সূত্র: ফার্স নিউজ