সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরানের ১৩০ শহরে ৫৫৫ নিহত: রেড ক্রিসেন্ট

ছবি: এএফপি

 

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশটির ১৩০টির বেশি শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন। সংঘাতের তৃতীয় দিনে এসে এমন তথ্য জানায় সংস্থাটি।

এর আগে শনিবার দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয় যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে।

রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নতুন করে হামলা শুরু করে। লেবাননে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ৩১ জন নিহতের তথ্য পাওয়া গেছে। একই দিনে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের একটি শহরে অন্তত ৯ জন প্রাণ হারান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএন জানিয়েছে, তেহরানকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘাত ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও বড় পরিসরে ছড়িয়ে পড়েছে।

সোমবার কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সকালে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হলেও ক্রুরা অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় কুয়েত মার্কিন মিত্রদের সঙ্গে সমন্বয় করছে।

এনএনবাংলা/