ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাসতেহ বাগেরজাদেহ আহত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
সোমবার (২ মার্চ) ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার সময় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে গুরুতর আহত হন তাঁর স্ত্রী মানসুরেহ খোজাসতেহ বাগেরজাদেহ।
দুইদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত সোমবার তিনি মারা যান।
এর আগে একই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর প্রকাশিত হয়, যা ইরানজুড়ে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ