সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরানের ড্রোন হামলায় অ্যামাজনের একাধিক ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত

 

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত অ্যামাজনের দুটি ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)। পাশাপাশি বাহরাইনেও তাদের আরেকটি স্থাপনার নিকটবর্তী এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

বিশ্বজুড়ে ডেটা সেন্টার ও ডিজিটাল সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠানটি জানায়, ড্রোনের ‘সরাসরি আঘাতে’ তাদের অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং সংশ্লিষ্ট ভবনের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।

ডেটা সেন্টারগুলো একটি নির্দিষ্ট অঞ্চলজুড়ে ওয়েবসাইট, অনলাইন অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন ব্যবসা ও ইন্টারনেটভিত্তিক সেবার তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে থাকে। ফলে এ ধরনের স্থাপনায় ক্ষয়ক্ষতি হলে তার প্রভাব ব্যাপক ও গুরুতর হতে পারে।

মধ্যপ্রাচ্যে উদ্ভূত ‘অপ্রত্যাশিত’ পরিস্থিতির প্রেক্ষাপটে গ্রাহকদের দ্রুত ডেটা ব্যাকআপ নেওয়ার পরামর্শ দিয়েছে এডব্লিউএস। একই সঙ্গে প্রয়োজনে যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ বা অন্যান্য অঞ্চলে তাদের সিস্টেম স্থানান্তরের আহ্বানও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এনএনবাংলা/পিএইচ