সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এবার বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসে হামলার হুমকি দিলো ইরান

 

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে আঘাত হানার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই হামলার পর পরিস্থিতি দ্রুতই সংঘাতময় রূপ নিয়েছে। তেহরানও পাল্টা প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে, যা ইসরাইলি ভূখণ্ড এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে চালানো হচ্ছে।

এমন পরিস্থিতির মধ্যেই বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখরচি টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে সতর্ক করে বলেন, লেবাননে তেহরানে সংশ্লিষ্ট মিশনে যদি ইসরাইল হামলা চালায়, তাহলে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইসরাইলি দূতাবাসগুলো ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

তিনি আরও বলেন, ইসরাইল যদি এ ধরনের পদক্ষেপ নেয়, তাহলে তা আমাদেরকে বাধ্য করবে বিশ্বজুড়ে থাকা তেল আবিবের কূটনৈতিক মিশনগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে।

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ইসরাইলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই এক বার্তায় জানান, লেবাননে অবস্থানরত ইরানি প্রতিনিধিদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ওই এলাকা ছাড়ার জন্য তাদের ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

সূত্র: আলজাজিরা।

এনএনবাংলা/পিএইচ