সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর

 

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সিনেটের একটি শুনানি চলাকালে ইরানের পক্ষে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ধস্তাধস্তিতে হাত ভেঙে গেছে নর্থ ক্যারোলাইনার সিনেট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন সদস্য ব্রায়ান ম্যাকগিনিসের।

বুধবার (৪ মার্চ) সিনেট আর্মড সার্ভিসেস সাব-কমিটির শুনানির সময় এ ঘটনা ঘটে।

শুনানিতে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সাক্ষ্য দিচ্ছিলেন। এ সময় হঠাৎ দাঁড়িয়ে ম্যাকগিনিস স্লোগান দিতে শুরু করেন এবং বলেন, “এই যুদ্ধের জন্য ইসরাইল দায়ী।”

স্লোগান দেওয়ার পর তাকে কক্ষ থেকে বের করে দিতে গেলে তিনজন পুলিশ কর্মকর্তা এবং মন্টানার রিপাবলিকান সিনেটর টিম শিহির সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয়। এ সময় ম্যাকগিনিস দরজা আঁকড়ে ধরে চিৎকার করে বলেন, “ইসরাইলের হয়ে কেউ লড়াই করতে চায় না।”

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ধস্তাধস্তির এক পর্যায়ে ম্যাকগিনিসের হাত ভেঙে যায়। এ সময় উপস্থিত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন। পরে ম্যাকগিনিস জানান, তিনি তার বাম হাতে গুরুতর আঘাত পেয়েছেন।

সিনেটর টিম শিহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, পরিস্থিতি শান্ত করতে তিনি এগিয়ে গিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ম্যাকগিনিস সংঘর্ষের উদ্দেশ্য নিয়েই ক্যাপিটলে এসেছিলেন।

অন্যদিকে ক্যাপিটল পুলিশ জানায়, ম্যাকগিনিস কর্মকর্তাদের ওপর চড়াও হন এবং সহিংসভাবে বাধা দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আক্রমণ, বেআইনিভাবে বিক্ষোভ প্রদর্শন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।

এনএনবাংলা/