সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো যুদ্ধ বন্ধ হবে না: ট্রাম্প

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পক্ষ থেকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া চলমান যুদ্ধ থামানো সম্ভব নয়। তিনি জানিয়েছেন, তেহরান যদি এই শর্ত মানতে এবং নতুন নেতৃত্ব নিয়োগ করতে রাজি হয়, তবে যুক্তরাষ্ট্র দেশটির অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করবে।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, “নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে আর কোনো চুক্তি হবে না।”

এই কঠোর বার্তা এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েলি বাহিনী তেহরানের সরকারি স্থাপনা ও বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ চালাচ্ছে। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের ওপর মার্কিন হামলা ‘আরও বাড়তে চলেছে’।

ট্রাম্প জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরান যদি নতি স্বীকার করে, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটিকে ‘ধ্বংসের কিনারা থেকে ফিরিয়ে আনতে’ কাজ করবে। এছাড়া তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ইরানকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে আরও বড়, উন্নত ও শক্তিশালী করে তোলা হবে।

তবে এই সহায়তার জন্য একটি শর্ত রয়েছে। ট্রাম্প বলেন, ইরানকে অবশ্যই একজন ‘মহান ও গ্রহণযোগ্য নেতা’ নির্বাচন করতে হবে।

পোস্টের শেষে ট্রাম্প একটি নতুন স্লোগান দেন, যা তাঁর বিখ্যাত মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা) স্লোগানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ—‘মেক ইরান গ্রেট অ্যাগেইন (মিগা)’।

এনএনবাংলা/