সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়ায় কৃষকের মাঝে কম্বাইন হারভেষ্টার মেশিন বিতরণ

জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরের গঙ্গাচড়ায় কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিককরণ প্রকল্পের সরকারি উন্নয়ন সহায়তার আওতায় সরবরাহকৃত সরকারি ভর্তুকির ১টি কম্বাইন হারভেষ্টার মেশিন রবিবার (৩১ অক্টোবর) কৃষকের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে সুবিধাভোগী কৃষক খলিলুর রহমান সাদ্দামের হাতে মেশিনের চাবি তুলে দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম ও কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম। এ সময় আবেদিন ইকুপমেন্ট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার সাঙ্গীর আলম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।