সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

লেবাননে ইসরাইলি হামলায় ৪১ জন নিহত

 

লেবাননে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। স্থল ও আকাশপথে পরিচালিত এ হামলায় অন্তত ৪১ জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার রাতের এই অভিযানে পূর্ব লেবাননের বেকা উপত্যকার একটি জনপদে হামলা চালানো হয়। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরাইলের সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই অঞ্চল।

নিহতদের মধ্যে লেবাননের তিনজন সেনাসদস্যও রয়েছেন। স্থানীয় বাসিন্দারা নিহত বেসামরিক ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছেন, যেখানে কয়েকজন শিশুর নামও রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের নবি চিত এলাকায় চালানো এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল প্রায় ৪০ বছর আগে নিখোঁজ হওয়া এক ইসরাইলি সামরিক বিমানচালকের দেহাবশেষ খুঁজে বের করা।

শনিবার গ্রামটির একটি কবরস্থানের কোণে খোঁড়াখুঁড়ির চিহ্ন দেখা যায়। সেখানে একটি কবর খুঁড়ে তোলা হয়েছে বলে স্থানীয়রা জানান।

একজন স্থানীয় বাসিন্দা খালি কবরটির দিকে ইঙ্গিত করে বলেন, ইসরাইলি বাহিনী ধারণা করেছিল নিখোঁজ ওই বিমানচালকের দেহাবশেষ এখানে রয়েছে। তবে কবরটি খুঁড়ে তারা কিছুই পায়নি।

এনএনবাংলা/পিএইচ