সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গুজব ছড়ানোর অভিযোগে কাতারে গ্রেফতার ৩১৩

 

কাতারের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পরিচালিত এক বিশেষ অভিযানে ৩১৩ জনকে গ্রেফতার করেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভ্রান্তিকর তথ্য সংরক্ষণ, প্রচার এবং বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে। কাতার সরকারের মতে, এ ধরনের কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এবং আইন অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তবে তাদের পরিচয় কিংবা ঠিক কী ধরনের তথ্য তারা প্রচার করেছিলেন—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

কাতারের আইন অনুযায়ী ডিজিটাল মাধ্যমে অপ্রমাণিত বা বিভ্রান্তিকর সংবাদ প্রচারের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। ইতোমধ্যে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: আলজাজিরা।

এনএনবাংলা/পিএইচ