সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মিরপুরে বহুতল ভবনে আগুন: নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট, ১৩ জন উদ্ধার

 

রাজধানীর মিরপুর-২ নম্বরে স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা এল এ প্লাজা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলেও জানানো হয়েছে।

এদিকে ভবনটিতে আটকে পড়া ৯ নারীসহ মোট ১৩ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে আগুন লাগার কারণ এবং এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এনএনবাংলা/পিএইচ