সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

সাভারে ১২ ঘণ্টার ব্যবধানে ১০ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা জেলার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৪। সোমবার (৯ মার্চ) রাত এবং মঙ্গলবার (১০ মার্চ) সকালে সাভার পৌরসভার পৃথক দুটি ওয়ার্ডে এই অভিযান চালানো হয়।

র‍্যাব-৪, সিপিসি-২ (নবীনগর ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামানের নেতৃত্বে এই অভিযানগুলো পরিচালিত হয়। ৯ মার্চ  রাত ১১:১৫ মিনিটের দিকে সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডের সবুজ বাগ এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়।

এছাড়া ১০ মার্চ সকাল ১০:২৫ মিনিটের দিকে ২নং ওয়ার্ডের পূর্ব জামসিন জয়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১. মোঃ সেন্টু হোসেন জীবন (৩৫), পিতা- মোঃ এয়াকুব হোসেন, সাভার পৌরসভা এলাকা। ২. মোঃ হৃদয় আহমেদ (২৩), পিতা- মোঃ তাজু মিয়া, গ্রাম- রামচন্দ্রপুর বাল্লাগ, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা।

র‍্যাব-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার, ধামরাই ও আশুলিয়াসহ আশপাশের এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল। র‍্যাব-৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ সমাজকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে এবং সন্ত্রাসবাদ নির্মূলে তাদের এই জোরালো তৎপরতা ও অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।