সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অভিযোগ প্রমাণিত হলে প্রসিকিউটরদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা: চিফ প্রসিকিউটর

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার (১১ মার্চ) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে মঙ্গলবার (১০ মার্চ) একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট অন্য কোনো অভিযোগ থাকলেও সেগুলোও খতিয়ে দেখা হবে।

আমিনুল ইসলাম বলেন, গঠিত কমিটি পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে। তাদের কাজ হলো প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কি না তা নির্ণয় করা।

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কয়েকটি হোয়াটসঅ্যাপ কল রেকর্ড ফাঁস হওয়ার পর এ বিতর্ক শুরু হয়।

অভিযোগ রয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে তিনি এক কোটি টাকা দাবি করেছিলেন। অভিযোগটি প্রকাশ্যে আসার পর বিষয়টি তদন্তে কমিটি গঠন করে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ।

চিফ প্রসিকিউটর বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনের বিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/