সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত নয়: ডোনাল্ড ট্রাম্প

 

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো সমঝোতার পথে যেতে প্রস্তুত নয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এনবিসির সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ করতে ইরান আমেরিকার সঙ্গে সমঝোতায় আসতে চাইছে। তবে তিনি নিজে এতে আগ্রহী নন, কারণ যেসব শর্তাদি দেখা যাচ্ছে, সেগুলো তাকে ‘পর্যাপ্ত’ মনে হচ্ছে না। তিনি এ সাক্ষাৎকারে বিস্তারিত শর্তাবলীর তথ্য জানাননি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, সম্ভাব্য কোনো সমঝোতার ক্ষেত্রে অবশ্যই ইরানের পক্ষ থেকে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের প্রতিশ্রুতি থাকতে হবে।

এছাড়া ট্রাম্প উল্লেখ করেন, হরমুজ প্রণালী রক্ষায় যুক্তরাষ্ট্রকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে তার মিত্র দেশগুলো। তবে তিনি বলেন, সেই দেশগুলো কারা, তা তিনি বিস্তারিত জানাননি।

শেষে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই খারগ দ্বীপটি পুরোপুরি ধ্বংস করেছে। তবে মজা করার ছলে তিনি উল্লেখ করেন, আমরা চাইলে এ দ্বীপে আরও কয়েকবার হামলা চালাতে পারি।

এনএনবাংলা/পিএইচ