সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল স্থগিত

 

ড্রোন-সংক্রান্ত একটি ঘটনায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর জেরে বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুবাই কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

দুবাইয়ের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনায় একটি জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে দুবাইয়ের মিডিয়া অফিস জানায়, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দুবাই সিভিল অ্যাভিয়েশন অথরিটি সাময়িকভাবে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতিও জোরদার করা হয়েছে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে উপসাগরীয় অঞ্চলেও। সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে ১ হাজার ৮০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে বলে জানা গেছে, যা অন্য যেকোনো দেশের তুলনায় বেশি। যদিও এসব হামলার বেশিরভাগই দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।

এর আগে গত বুধবার দুবাইয়ের মিডিয়া অফিস জানায়, বিমানবন্দরের কাছে দুটি ড্রোন পড়ে চারজন আহত হন। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের নেতৃত্ব বড় ধরনের ক্ষতির মুখে পড়ার পর থেকে ইরান কেবল মার্কিন স্থাপনাই নয়, বেসামরিক অবকাঠামো—যেমন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনাকেও লক্ষ্যবস্তু করছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন বেসামরিক নাগরিক এবং বাকি দুইজন সামরিক সদস্য। সামরিক দুই সদস্য একটি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান, যা প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে বলে জানানো হয়েছে।

সূত্র: বিবিসি

এনএনবাংলা/পিএইচ