সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচল নিয়ে যা জানা গেল

ফাইল ছবি

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। এই সময় রাজধানীবাসীর অন্যতম প্রধান গণপরিবহন মেট্রোরেল চলাচল নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

গতকাল সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন থেকে আবারও নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল স্বাভাবিকভাবে শুরু হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ বিবেচনায় নিয়ে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটিসহ এবার সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করছেন।

ঈদকে ঘিরে রাজধানীতে যাতায়াতের চাপ কমে গেলেও, ছুটির পরপরই কর্মস্থলে ফেরা মানুষের জন্য মেট্রোরেল চালু থাকা বড় স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএনবাংলা/