সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

আলি লারিজানি। ফাইল ছবি: এএফপি

 

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, সোমবার রাতে এক হামলায় লারিজানি নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি-এর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কাৎজ দাবি করেন—লারিজানির পাশাপাশি ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের কমান্ডার সোলাইমানিকেও একই হামলায় হত্যা করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কাৎজ বলেন, চিফ অব স্টাফের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব লারিজানি এবং বাসিজ প্রধান সোলাইমানিকে গত রাতে হত্যা করা হয়েছে।

তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। এএফপি’র প্রতিবেদনে ইরানি কর্তৃপক্ষের কোনো বক্তব্য উল্লেখ করা হয়নি।

অন্যদিকে, আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি মঙ্গলবার সকাল ১০টা ৫৪ মিনিটে লারিজানির একটি এক্স (সাবেক টুইটার) পোস্টের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দেখা যায়, লারিজানি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

ট্রাম্প দাবি করেছিলেন, ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী সমাবেশের লাখো মানুষের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। এর জবাবে লারিজানি লিখেন,“এপস্টেইন দ্বীপের অবশিষ্টাংশদের বিরুদ্ধে ইরানি জনগণের ঐতিহাসিক বিজয় অতি নিকটে।”

এদিকে, মৃত্যুর গুঞ্জনের মধ্যেই লারিজানির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি হাতে লেখা নোট বা চিঠির ছবি পোস্ট করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় এই পোস্টটি এখন বড় ধরনের রহস্যের জন্ম দিয়েছে।

এনএনবাংলা/