সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রসিকে প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন ৮৫৫ পরিচ্ছন্নতা কর্মী

রংপুর ব্যূরো:

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের(রসিখ) পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দেয়া ঈদ উপহার হিসেবে নগদ ৫ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে। রসিকে মোট ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেককে ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে মোট ৪২ লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রসিক চত্বরে এ ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেিসর প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।

এ সময় রসিক প্রশাসক বলেন, নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরলস পরিশ্রমের ফলেই রংপুর নগরী প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। ঈদ উপলক্ষে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগের কারনে পরিচ্ছন্ন কর্মীদের আনন্দে নতুন মাত্রা যোগ করতে পেরে আমরা আনন্দিত।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা নগর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাদের কল্যাণ ও মর্যাদা নিশ্চিত করতে রসিকে সব সময় কাজ করে যাচ্ছে। তাদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন আছেন তেমনি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আমিও পাশে আছি এবং যতদিন থাকবো ততদিন পাশে থাকবো। এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এদিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫ হাজার করে টাকা পেয়ে আনন্দিত পরিচ্ছন্ন কর্মীরা। তারা প্রধানমন্ত্রীর মঙ্গলকামনা করেন এসময়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয কমিটির সহ-সভাপতি ও রংপুর মহানগরের সভাপতি ডা: নিখিলেন্দ্র শংকর গুহ রায়  রসিক নির্বাহী কর্মকর্তা (অ.দা.) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।