সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি গেট সংলগ্ন রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় পৌঁছালে ট্রেনের পাওয়ার কারে প্রথমে আগুন লাগে। পরে তা পাশের একটি শীতাতপনিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে।

রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বগিতে থাকা যাত্রীদের দ্রুত নিরাপদে নামিয়ে আনা হয় এবং তাদের মালপত্রও সরিয়ে নেওয়া হয়। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণে কিছু সময় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষতিগ্রস্ত দুটি বগি আলাদা করে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

কুমিরা ফায়ার সার্ভিসের সাবস্টেশন কর্মকর্তা আহসান আলী বলেন, দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে এক ঘণ্টার মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এনএনবাংলা/