সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

 

দুর্নীতির অভিযোগ তদন্তাধীন থাকার প্রেক্ষাপটে হাইকোর্ট বিভাগের জ্যৈষ্ঠ বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি সোমবার সুপ্রিম কোর্টে তাঁর পদত্যাগপত্র পাঠান। পরে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সেই পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে একটি অভিযোগ দায়ের করা হয়। দুর্নীতি, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক এ আবেদন করেন।

আবেদনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিষয়টি তদন্ত করার অনুরোধ জানানো হয়। পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সংবিধানের আওতায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করার আহ্বানও জানানো হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় বিচারপতি মো. রেজাউল হাসান পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। একটি মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী আদালতে উপস্থিত না থাকলেও রায়ে তাঁর নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরবর্তীতে আপিল বিভাগ বাতিল করে। অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষভুক্ত না করেই তাঁর ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়, যা আবেদনকারীর মতে ন্যায়বিচারের নীতির পরিপন্থি।

এনএনবাংলা/পিএইচ