সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খুলনার শিববাড়ী মোড়ে আদদ্বীন হাসপাতালের এ্যাম্বুলেন্সের ইঞ্জিন গরম হয়ে অগ্নিকান্ড

খুলনা প্রতিনিধি:

খুলনার শিববাড়ি মোড় এলাকায় আজ (মঙ্গলবার) দুপুর প্রায় ১টার দিকে আদ-দ্বীন হাসপাতাল-এর একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লেগে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনার সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না, শুধুমাত্র চালক মোল্লা সোহাগ উপস্থিত ছিলেন। তিনি জানান, প্রথমে গাড়ির ভেতর থেকে অস্বাভাবিক গন্ধ পান এবং কিছুক্ষণের মধ্যে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। পরে পিছনে তাকিয়ে দেখেন আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে তিনি প্রাণে রক্ষা পান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, আদ-দ্বীন হাসপাতাল-এর ম্যানেজার মো. হোসেন জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।