সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নড়াইলে অবৈধভাবে ডিজেল মজুদ রাখায় জরিমানা

নড়াইল প্রতিনিধি :

নড়াইলের কালিয়া ও লোহাগড়া উপজেলার চারটি এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৭ (সাত) হাজার ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া এলাকা থেকে ৫ (পাঁচ) হাজার ৬শ’ লিটার ডিজেল জব্দ করেন ভ্রাম্যমান আদালতের বিচারক কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। এসময় তেল বিক্রির লাইলেন্স না থাকায় খায়রুল নামে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।এদিকে, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বারইপাড়া ফেরিঘাট এলাকা থেকে অবৈধভাবে মজুতকৃত ১ (এক) হাজার ৮শ’ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় মাউলি গ্রামের সাত্তার শেখের ছেলে লিটুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, লোহাগড়া উপজেলার বড়দিয়া বাজারের একটি দোকানে ১০০ লিটার ডিজেল মজুত রাখার অপরাধে ৫ (পাঁচ) হাজার টাকা জরিমানা এবং ছত্রহাজারী বাজারে ২৫০ লিটার ডিজেল মজুত রাখায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন।