সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কালীগঞ্জে ৮টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে সুষ্ঠভাবে জ্বালানি তেল বিতরণের জন্য ৮টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ট্যাগ অফিসারদের সমন্বয় এবং ফিলিং স্টেশনগুলোর অনিয়মের কারনে আইনি ব্যবস্থা গ্রহনের দায়িত্ব দেয়া হয়েছে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমাকে। এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত গাজীপুর জেলা প্রশাসকের স্মারকপত্র মূলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম সাক্ষরিত নিয়োগ সংক্রান্ত আদেশে উপজেলার ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন-উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ মামুন মিয়া-অয়ন ফিলিং স্টেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ-তায়েব এন্ড সন্স ফিলিং স্টেশন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ-সরকার ফিলিং স্টেশন, উপজেলা সমবায় অফিসার মো. আতাউর রহমান-লালমাই এলপিজি, উপসহকারী প্রকৌশলী (শিক্ষা) মো. সাইফুর রহমান (সাকিল)-উত্তরা বিজয় ফিলিং স্টেশন, উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানা-তাইবা ফিলিং স্টেশন. উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান-জারিফ ফুয়েল ফিলিং স্টেশন (মিনি) ও মেসার্স কে এম এন্টারপ্রাইজ (মিনি)।

এবিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, দৈনিক মুজুদ রেকর্ড করা, ফিলিং স্টেশন ও ডিপোর সাথে চালান মিলিয়ে দেখা, ভোক্তাদের সরবরাহ নিশ্চিত অর্থাৎ খুচরা বিক্রি নিশ্চিত করা, জ¦ালানি তেলের ডিসপেসিং মেশিনের মিটার রিডিং পর্যবেক্ষন এবং দৈনিক বিক্রি শেষে মজুদ পর্যালোচনা করাই এর মূল লক্ষ। তিনি আরোও বলেন, বিবিধ কারনে ফিলিং স্টেশনগুলোতে একটা কৃত্রিম সঙ্কট দেখা দিয়েছে। বিশৃঙ্খলা ভাংচুর ও বিভিন্ন অনিয়ম ঠেকাতে ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ট্যাগ অফিসারদের মাধ্যমে সুষ্ঠুভাবে জ¦ালানি তেল বিতরণ করা যাবে বলে তিনি মনে করেন।