সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জয়পুরহাটে শোরুমে চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে গালকাটা ইব্রাহিম গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট শহরের একটি শোরুমে চাঁদাবাজির ঘটনায় ইব্রাহিম হোসেন ওরফে গালকাটা ইব্রাহিম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার ইব্রাহিম শহরের শান্তিনগর এলাকার মৃত ইউসুফ মোল্লার ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল দুপুরে শহরের ‘রাবেয়া ট্রেডার্স’ নামের একটি শোরুমে গিয়ে প্রথমে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন ইব্রাহিম। পরবর্তীতে ৯ এপ্রিল বিকেলে আবারও সেখানে গিয়ে তিনি ভাঙচুর ও তাণ্ডব চালান। এ সময় তিনি শোরুম মালিক উজ্জ্বল হায়াতের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে চান। তবে ম্যানেজার এতে আপত্তি জানালে ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে হুমকি-ধমকি দিতে থাকেন।

একপর্যায়ে তিনি শোরুমের টেবিলে থাকা ক্যাশ ড্রয়ার জোরপূর্বক খুলে নেওয়ার চেষ্টা করেন। ম্যানেজার বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ সময় চিৎকার শুনে পাশের দোকানের কর্মচারী শাহ আলম বাবু ও বাড়ির ঘর মালিক সুমন চৌধুরী এগিয়ে এলে ইব্রাহিম ঘটনাস্থল ত্যাগ করেন।

মামলার বাদী ও শোরুমের ম্যানেজার মাসুদ রেজা জানান, ইব্রাহিম এলাকায় চাঁদাবাজ হিসেবে পরিচিত এবং তার হুমকিতে তারা দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন। পরবর্তীতে শোরুম মালিকের সঙ্গে পরামর্শ করে থানায় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানাম, ঘটনা শোনার পরপরই বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায়, দ্রুত বিচার আইনে ইব্রাহিমের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর অভিযুক্ত ইব্রাহিম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।