সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রংপুরে যুবদল নেতাকে হত্যার জেরে বাড়ি ও দোকানপাটে হামলা

রংপুর ব্যুরো:

রংপুরে নগরীতে যুবদল নেতা রাকিব হাসানকে (২০) কুপিয়ে হত্যার জেরে বাড়ি ও দোকানপাটে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) হাবিবুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা। এ সময় নগরবাসীর জানমালের নিরাপত্তায় প্রশাসন মাঠে রয়েছে বলে ক্ষতিগ্রস্থদের আশ^স্ত করেন তারা।শুক্রবার রাতে নগরীর মাছুয়াপাড়ার ২টি বাড়ি ও ১০টি দোকানে ধারালো অস্ত্র দিয়ে ভাংচুর চালায় দূর্বৃত্তরা। এনিয়ে এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।

মাছুয়াপাড়ার রুহুল আমিন, বিনোদিনী দাস, সুর্বণা দাসসহ অন্যরা বলেন, রাতে একদল সন্ত্রাসীরা আমাদের ঘরবাড়ি, দোকানপাটে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। আমরা সবাই ভিত হয়ে পড়েছিলাম। অনেকে জীবন রক্ষার্থে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। আমাদের ঘরবাড়ি দোকানপাটের উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তিসহ জীবনের নিরাপত্তা চাই।

ঘটনাস্থল পরিদর্শন শেষে উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, রাকিব হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের ডিবি, সিটিএসবি তথ্য সংগ্রহ করছে। এ হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা, মাদক ব্যবসা নাকি এলাকায় আধিপত্য বিস্তার রয়েছে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। মামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল বিকেলে নগরীর বৈরাগীপাড়া (মাছুয়াপাড়া)  রাকিব হাসানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রাকিব হাসান ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ ঘটনায় শুক্রবার নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে স্থানীয় বাসিন্দা মোঃ মমিনসহ ৭ জনের নাম উল্লেখ এবং ৩ জন অজ্ঞাতকে আসামি করে মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের আগের দিন মমিনের সাথে রাকিব হাসানের হাতাহাতি হয়েছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। এছাড়া মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে ২০২৫ সালের নভেম্বর মাসে রাকিবের পা ভেঙ্গে দেয় মমিন। এ ঘটনায় রাকিবের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে মমিনসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিলেন।