সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ব্যর্থ হল যে ৬ কারণে

ছবি: রয়টার্স

 

যুক্তরাষ্ট্র ও ইরান–এর মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের প্রথম দফার শান্তি আলোচনা ছয়টি গুরুত্বপূর্ণ ইস্যুতে গভীর মতবিরোধের কারণে কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানি আলোচক দলের ঘনিষ্ঠ সূত্র জানায়, লেবানন পরিস্থিতি থেকে শুরু করে পারমাণবিক কর্মসূচি—সব মিলিয়ে ছয়টি প্রধান বিষয়ে দ্বন্দ্ব তৈরি হওয়ায় আলোচনা অগ্রগতি পায়নি।

যেসব ৬ কারণে ভেস্তে গেল আলোচনা

১. লেবাননে যুদ্ধবিরতি ইস্যু: ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধে তেহরান স্থায়ী যুদ্ধবিরতি চাইলেও যুক্তরাষ্ট্র জানায়, ইসরায়েলসহ তৃতীয় পক্ষের বিষয়ে তারা নিশ্চয়তা দিতে পারবে না।

২. জব্দকৃত ইরানি সম্পদ ছাড়: জব্দকৃত ইরানি অর্থ ছাড়ের বিষয়ে তেহরান দ্রুত পদক্ষেপের দাবি তুললেও ওয়াশিংটন তা বৃহত্তর চুক্তির অংশ হিসেবে নিষেধাজ্ঞা শিথিলের শর্তে যুক্ত করার প্রস্তাব দেয়।

৩. ইউরেনিয়াম সমৃদ্ধকরণ: ইরানের অভ্যন্তরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুদ বিদেশে পাঠানোর বিষয়ে ওয়াশিংটনের কঠোর অবস্থানকে তেহরান সার্বভৌমত্বের লঙ্ঘন বলে প্রত্যাখ্যান করে।

৪. ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি: মার্কিন প্রস্তাবে কর্মসূচি সীমিত করার কথা বলা হলেও ইরান এটিকে নিজেদের প্রতিরক্ষায় হস্তক্ষেপ হিসেবে দেখছে।

৫. হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ: হরমুজ প্রণালী নিয়ে যৌথ নিরাপত্তা ব্যবস্থার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র, যা ইরান সরাসরি নাকচ করে।

৬. যুদ্ধজনিত ক্ষতিপূরণ: সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষতির জন্য কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র। বরং ভবিষ্যৎ দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব দেয় তারা।

সব মিলিয়ে মৌলিক ইস্যুগুলোতে সমঝোতার অভাবে আলোচনা ফলপ্রসূ হয়নি। বিশ্লেষকদের মতে, এই অচলাবস্থা ভবিষ্যৎ কূটনৈতিক প্রচেষ্টাকেও জটিল করে তুলতে পারে।

এনএনবাংলা/