সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা ইতালির

 

ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বার্তাসংস্থা এএফপি জানায়, বিদ্যমান প্রতিরক্ষা চুক্তির আওতায় ইসরায়েল ও ইতালি একে অপরের সঙ্গে সামরিক সরঞ্জাম, অস্ত্র এবং প্রযুক্তি গবেষণা বিনিময় করে আসছিল।

এদিকে ইতালির বার্তাসংস্থা আনসা জানায়, প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ইসরায়েলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষা চুক্তির মেয়াদ নবায়নের বিষয়টি বাতিল করেছে।”

গাজা উপত্যকায় চলমান সহিংসতা ও ইরানে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সম্পর্ক ক্রমেই শীতল হয়ে উঠছে বলে বিশ্লেষকদের ধারণা।

এর আগে স্পেনও ইসরায়েলে যুদ্ধাস্ত্র রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। এবার সেই ধারাবাহিকতায় ইতালির এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এনএনবাংলা/