সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডামুড্যায় মাদকবিরোধী সমাবেশ ও ক্যাম্পেইন

 

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:

শরীয়তপুর ডামুড্যা উপজেলায় মাদক বিরোধী সমাবেশ ও ক্যাম্পেইন-এ মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।

তরুণ প্রজন্মকে মাদক ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

১৬ এপ্রিল সকাল দশটায় সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিস তাহসিনা বেগম।

শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনের অংশগ্রহণে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল শামসুল আরেফিন, ডামুড্যা থানার ওসি রবিউল হক, ডামুড্যা উপজেলা বিএনপি’র আহবায়ক মোহাম্মদ উজ্জ্বল শিকদার, পৌরসভার বিএনপি’র আহ্বায়ক আলমগীর হোসেন মাদবর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডামুড্যা শাখার আমির মোঃ আতিকুর রহমান কবির, মুক্তিযোদ্ধা আহ্বায়ক সদস্য নুর ইসলাম প্রমুখ ।