সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্তের ঘোষণা দিল ইরান

ছবি: রয়টার্স

 

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সাময়িকভাবে সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আজ শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য জানান।

এই সিদ্ধান্ত এসেছে ইসরায়েল ও লেবানন এর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর।

আরাঘচি জানান, লেবাননে চলমান যুদ্ধবিরতির প্রতি সংহতি জানিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি দিয়ে সকল বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।”

তবে এই সিদ্ধান্ত আপাতত কার্যকর থাকবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত, যা যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধবিরতির সময়সীমার সঙ্গে সম্পর্কিত। উল্লেখ্য, গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয় এবং তা দীর্ঘায়িত করার লক্ষ্যে পাকিস্তান এর মধ্যস্থতায় আলোচনা চলছে।

বিশ্লেষকদের মতে, এই ঘোষণার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১১ শতাংশ কমেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। অথচ এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল পরিবহন করা হয়, যা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা মনে করছেন, প্রণালি খুলে দিয়ে ইরান একদিকে আন্তর্জাতিক চাপ কমাতে চাইছে, অন্যদিকে আঞ্চলিক শান্তি প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা দেখাতে চাচ্ছে। তবে এই করিডোর কতদিন খোলা থাকবে, তা নির্ভর করছে ইরান-যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির স্থায়িত্বের ওপর।

এনএনবাংলা/