সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হরমুজ খুললেও ইরানের বন্দরে অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

 

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্তের ঘোষণা দিলেও দেশটির ওপর নৌ-অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একাধিক পোস্টে তিনি এ অবস্থান স্পষ্ট করেন।

ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত এবং ব্যবসার জন্য প্রস্তুত।” তবে একই সঙ্গে তিনি জানান, ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ওয়াশিংটন দেশটির বন্দরের ওপর নৌ-অবরোধ বহাল রাখবে।

তিনি আরও বলেন, “ইরানের সঙ্গে আমাদের লেনদেন ১০০ শতাংশ সম্পন্ন না হওয়া পর্যন্ত শুধুমাত্র ইরানের ক্ষেত্রে নৌ-অবরোধ সম্পূর্ণভাবে বলবৎ থাকবে।” তবে আলোচনার অগ্রগতির কারণে বিষয়টি দ্রুত সমাধান হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, লেবাননের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সব বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে।

তিনি দাবি করেন, লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পেছনে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের দিন লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এনএনবাংলা/