সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। ১৮ এপ্রিল শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ২ দিন ব্যাপী এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে এই মেলা চলছে। সিনিয়র ক্যাটাগরিতে ৪টি ও জুনিয়র ব্যাটাগরিতে ১৯টিসহ মোট ২৩টি স্টল বসেছে। দ্বিতীয় দিন বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিকের একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মো: আনিসুল ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি কমর উদ্দিন জামাল, লংলা আধুনিক ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, বর্তমান (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. নজমুল হোসেন, ভূকশিমইল ইউপি’র চেয়ারম্যান আজিজুর রহমান মনির প্রমুখ।