সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মাদারীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদানে প্রেস কনফারেন্স

মাদারীপুর প্রতিনিধি

‎শিশুদের প্রাণঘাতী রোগ হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি-২০২৬ উপলক্ষে মাদারীপুরে জেলা পর্যায়ে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (১৯ এপ্রিল) সকালে মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন মাদারীপুর সিভিল সার্জনের প্রতিনিধি মো. খলিলুলজ্জামান এবং মাদারীপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার কানিজ ফারহানা।এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎‎প্রেস কনফারেন্সে জানানো হয়, শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে সরকার জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। নির্দিষ্ট বয়সসীমার সকল শিশুকে এই টিকার আওতায় আনার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

‎এ সময় বক্তারা বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে প্রত্যন্ত এলাকার শিশুদের কাছে টিকা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

‎উল্লেখ্য, এ কর্মসূচি বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করছে ইউনিসেফ, গাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। “সকল শিশুর জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচি পরিচালিত হচ্ছে।