সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কালকিনিতে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

Oplus_131072

কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে মোঃ চানমিয়া শিকদার নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। চানমিয়া শিকদার উপজেলার সিডি খান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন  পরিষদের বর্তমানে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে। তবে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ রবিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সিডিখান এলাকার বিএনপি নেতা বাবুল ও মহাব্বাত হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি চেয়ারম্যান চানমিয়া শিকদার। এছাড়া তার  বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে  জেলা গোয়েন্দা শাখার পুলিশ অভিযান চালিয়ে আটক করে। উল্লেখ্য, চানমিয়া সিকদার কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপের ভগ্নিপতি বলে স্থানীয়ভাবে পরিচিত। মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ আবু নাঈম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চানমিয়া সিকদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।