সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন থেকে ছিটকে পড়লেন শোবিজ তারকারা

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে শোবিজ অঙ্গনের একঝাঁক তারকার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তারা কেউই চূড়ান্ত তালিকায় স্থান পাননি। সোমবার (২০ এপ্রিল) দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে গত ১০ এপ্রিল বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। মাত্র তিন দিনের মধ্যে এক হাজার তিনশো জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এই তালিকায় শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখও ছিলেন। তাদের মধ্যে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, শিল্পী রিজিয়া পারভীন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, দিলরুবা খান, দিঠি আনোয়ার, ফারহানা চৌধুরী, রিনা খান। শেষ মুহূর্তে রাজনীতিতে নাম লিখিয়ে আলোচনায় আসেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের যাচাই-বাছাই শেষে দলের দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় নেত্রীদেরই চূড়ান্ত মনোনয়নের জন্য বেছে নেওয়া হয়েছে।

চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের তালিকায় রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন ও সুরাইয়া জেরিন।

এছাড়াও মনোনয়ন পেয়েছেন— মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

এনএনবাংলা/পিএইচ