সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মাছ ধরার জালে উঠে এলো ১০ ফুট লম্বা অজগর  

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়েছে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ। রোববার শ্রীমঙ্গল হাইল হাওরে মৎস্যজীবীরা তাদের পাতানো জাল টানতে গিয়ে দেখতে পায় বিশাল আকৃতির অজগর সাপ। সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন মৎস্যজীবিরা। পরে মৎস্যজীবী রাজা মিয়া ও সাইদুল হক আবুল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে মুঠোফোনে বিষয়টি জানান। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা করে জাল পানি থেকে উঠিয়ে জালে জড়িয়ে থাকা অজগর সাপটিকে উদ্ধার করেন। সজল দেব জানান, উদ্বার করা অজগরটির ওজন ১৫ কেজি এবং ১০ ফুট লম্বা। সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।