সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে ফেরার পথে নারীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি ঃ

নড়াইলে পাম্প থেকে লাইনে দাড়িয়ে তেল (ডিজেল) আনতে গিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে  নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাভলী বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রীস্থানীয় ও পরিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামের লাভলী বেগম সোমবার সকালে নিজ বাড়ি থেকে বোরো ধান আবাদের জন্য ডিজেল আনতে যান মাছিমদিয়া এলাকার মেসার্স সরদার ফিলিং স্টেশনে। সেখানে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন লাভলী বেগম। একপর্যায়ে সেখান থেকে ৩ লিটার ডিজেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মাছিমদিয়া মসজিদের সামনে পৌঁছালে তীব্র গরমে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা—নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত লাভলী বেগমের ভাই নাজমুল বলেন, লাভলী বেগমের স্বামী অসুস্থ হওয়ায় তাঁদের বর্গা জমি তিনি দেখাশোনা করেন। জমিতে সেচ দেওয়ার উদ্দেশ্যে তেল আনার জন্য সোমবার সকালে পাম্পে যান লাভলী। সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন। তেল নিয়ে ফেরার পথে তাঁর মৃত্যু হয়েছে।

মাছিমদিয়া এলাকার মেসার্স সরদার ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. রাশেদ বলেন, আমাদের পাম্প এলাকায় মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে কোনো কিছু আমার জানা নাই। আমরা তেল দেওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। কখন কারা আসছে সেটি আমার জানার কথা না।

জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস বলেন, আশপাশের লোক ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরমে অসুস্থতাজনীত কারণে তাঁর মৃত্যু হতে পারে।##