সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নাসিরনগরে অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত, ৮ লক্ষাধিক টাকার ক্ষতি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে বিপুল পরিমাণ মালামালসহ দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে । এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের শ‍্যামপুর বাজারে। অগ্নিকাণ্ডে আবদুল আজিজের লেপ-তোষকের দোকান ও সফিক মিয়ার ওয়ার্কশপের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও পাশ্ববর্তী আরও দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ‍্যামপুর বাজারে মঙ্গলবার দুপুরে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে  ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে  নাসিরনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিটও দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয় ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অন্য দোকানগুলো বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে।

এসময় পাশ্ববর্তী খোকন মিয়া মিষ্টির দোকানের মালামালসহ ঘর  ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোতাহার হোসেন বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে  আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।