সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভাঙ্গুড়ায় একটি রাস্তা নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হলেও কাজ হয়নি

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা :

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় গত অর্থ বছরে একটি রাস্তা নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হলেও কাজ হয়নি- এমন অভিযোগ উঠেছে প্রকল্প চেয়ারম্যানের বিরুদ্ধে। উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের লুৎফর রহমানের বাড়ি সংলগ্ন পাকা সড়ক হতে বাবুর আলীর বাড়ির পাকা রাস্তা পর্যন্ত স্থানীয় জনসাধারণের চলাচলের উপযোগি করতে মাটি ভরাটের জন্য প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। এ জন্য অর্থ বরাদ্দ ছিল  ২ লক্ষ ৫ হাজার ৮শত ৬০ টাকা।

স্থানীয়রা জানান,কাগজ-কলমে রাস্তাটির মাটির কাজ করা হয়েছে বলে দেখালেও দৃশ্যমানে কোনো কাজ হয়নি। প্রকল্প চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুল গণি টাকা তুলে খেয়ে ফেলেছেন।

এ বিষয়ে প্রকল্পের চেয়ারম্যান আব্দুল গণি ও পারভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর আব্দুল গনি বলেন, গত বন্যা মৌসুমে কিছুটা কাজ করা হয় কিন্তু মাটি নরম হওয়ার জন্য নিচের খালে ধ্বসে পড়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, প্রকল্পে কাজের সময় বৃষ্টির কারণে মাটি ধরে রাখা যায়নি। দু’পাশের খালে পানি জমে যাওয়ায় তখন কাজ সম্পন্ন করাও যায়নি। তখন প্রকল্প বাস্তবায়ন দেখালেও  টাকা রাখা আছে,শিগগরিই সেখানে মাটি ফেলার কাজ করা হবে।