সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে ৬০ সাবেক সেনা গ্রেপ্তার

 

ইরানে চলমান মার্কিন সামরিক অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করে গ্রেপ্তার হয়েছেন ৬০ জনেরও বেশি সাবেক সেনাসদস্য (ভেটেরান) ও তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার (২১ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য হিল’ এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল প্রাঙ্গণে অবস্থিত কংগ্রেসের ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ের ভেতরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ তাদের আটক করে।

বিক্ষোভে নেতৃত্ব দেয় সাবেক সেনাসদস্যদের কয়েকটি সংগঠন। গ্রেপ্তারদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী ভেটেরানও রয়েছেন বলে জানা গেছে। ক্যাপিটাল পুলিশ অন্তত ৬২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

বিক্ষোভকারীরা ক্যানন ভবনের রোটুন্ডার কেন্দ্রে জড়ো হয়ে হাতে লাল টিউলিপ ফুল ধারণ করেন। তাদের দাবি, মার্কিন হামলায় নিহত ইরানি নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই প্রতীকী ফুল বেছে নেওয়া হয়েছে। এ সময় তাদের হাতে ‘ইরানের ওপর যুদ্ধ বন্ধ করো’ লেখা ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তারা জাতীয় পতাকা ভাঁজ করার আনুষ্ঠানিকতা (ফ্ল্যাগ-ফোল্ডিং সেরিমনি) পালন করছেন, যা এই সংঘাতে নিহত ১৩ জন মার্কিন সেনাসদস্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা হিসেবে করা হয়।

বিক্ষোভ চলাকালে পুরো ভবনজুড়ে যুদ্ধবিরোধী স্লোগান ধ্বনিত হতে থাকে। দীর্ঘ সময় অবস্থান কর্মসূচি চালানোর পর বিক্ষোভকারীদের হাত প্লাস্টিকের জিপ-টাই দিয়ে বেঁধে সেখান থেকে সরিয়ে নেয় পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।

বিশ্লেষকদের মতে, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমকে ঘিরে দেশটির সাধারণ জনগণ ও সাবেক সেনাসদস্যদের মধ্যে বাড়তে থাকা অসন্তোষেরই প্রতিফলন এই বিক্ষোভ।

এনএনবাংলা/